পর্যটন বান্ধব দেশ থাইল্যান্ডের ব্যাংকক শহরের প্রধান রাতের আকর্ষন গুলোর মধ্যে রিভার ক্রুজ ডিনার হচ্ছে একটি। ব্যাংককের চায় প্রায়া রিভারে এই ক্রুজগুলো চলাচল করে থাকে। মূলত ব্যাংককের রাতের সৗেন্দর্য দেখার সাথে সাথে ডিনারের আয়োজন করে থাকে এই ক্রুজগুলি। ব্যাংককের আইকন সিয়াম অথবা এশিয়াটিক রিভারফ্রন্ট এর সামনে থেকে রিভার ক্রুজ গুলোতে উঠতে পারবেন। এটি একটি অসাধারন অভিজ্ঞতাও বটে। মূলত বেশ কয়েকটি ক্যাটাগরির ক্রুজ চলাচল করে তার মধ্য বাজেট ফ্রেন্ডলি হচ্ছে Chao Phraya White Orchid Cruise in Bangkok এবং সবচয়ে লাক্সারি হচ্ছে The Opulence Luxury Dinner Cruise আমি নীচে কয়েটি রিভার ক্রুজের বিস্তারিত বর্ণনা করছি এবং বুকিং লিংকগুলো দিয়ে দিচ্ছি।
১. ম্যারিডিয়ান ডিনার ক্রুজ (Meridian Dinner Cruise)
ব্যাংককে যতগুলো রিভার ক্রুজ রয়েছে তার মধ্যে সবচেয়ে কম খরচে রিভার ক্রুজ ডিনার অফার করে ম্যারিডিয়ান ডিনার ক্রুজ। এরা দুইটাইম সার্ভিস দেয়, বিকাল ৪.৩০-৬.৩০ পর্যন্ত। এই সময়ে সুবিধা হল সানসেট দেখা যাবে এবং অন্যটি রাতের বেলা ৭.৪৫ থেকে ৮-৪৫ পর্যন্ত। দুইঘন্টার এই প্রমোদতরী তে রয়েছে ইন্টারন্যাশানাল কুজিন বাফেট এবং ব্যাংককের ল্যান্ডমার্কগুলাে দেখার সুযোগ।
টিকেট মূল্য: ৬৫০ বাথ / ২০৫০ বাথ

ক্লুক.কম থেকে নীচের দেওয়া লিংকে ক্লিক করে বুক করতে পারবেন।
২. চায় প্রায়া প্রিন্সেস (Chao Phraya Princess)
কম বাজেটে সবচেয়ে সেরা চায় প্রায়া প্রিন্সেস। দুইঘন্টার এই প্রমোদতরী তে রয়েছে ইন্টারন্যাশানাল বাফেট, সুন্দর আলোক সজ্জা উপভোগ এবং ব্যাংককের ল্যান্ডমার্কগুলাে দেখার সুযোগ।
টিকেট মূল্য: জন প্রতি ৭৫০ বাথ / ২৪০০ টাকা

গেটইউরগাইড.কম থেকে নীচের দেওয়া লিংকে ক্লিক করে বুক করতে পারবেন।
৩. এলাংকা ডিনার ক্রুজ (Alangka Luxury Dinner Cruise)
এটি একটু বেশী মূল্য চায় প্রায়া প্রিন্সেস থেকে।থাই এবং ইন্টারন্যাশানাল কুজিনস এর পাশাপাশি ফ্রেস সী-ফুডের অপশন আছে। সেই সাথে সুন্দর আলোক সজ্জা উপভোগ এবং ব্যাংককের ল্যান্ডমার্কগুলাে দেখার সুযোগ। আইকন সিয়াম থেকে এখানে উঠা যাবে।
টিকেট মূল্য: জন প্রতি ৯৯০ বাথ / ৩২০০ টাকা

গেটইউরগাইড.কম থেকে নীচের দেওয়া লিংকে ক্লিক করে বুক করতে পারবেন।
৪. হয়াইট অর্চিড রিভার ক্রুজ ( White Orchid River Cruise)
এই রিভারক্রুজের উঠার জন্য আপনাকে যেতে হবে এশিয়াটিক রিভার ফ্রন্টে। ওয়েলকাম ড্রিংক, চা-কফি সাথে থাই ও ইন্টারন্যাশানাল কুজিন বাফেট ডিনার এবং সুন্দর আলোকসজ্জা সন্ধা উপভোগ। সাথে হিস্টরিক্যাল ল্যান্ডমার্ক দেখার সুযোগ রয়েছেই।
টিকেট মূল্য: ১৩৯৭ বাথ / ৪৫০০ টাকা

গেটইউরগাইড.কম থেকে নীচের দেওয়া লিংকে ক্লিক করে বুক করতে পারবেন।
৫. অপুলেন্স লাক্সারি ডিনার ক্রুজ (Opulence Luxury Dinner Cruise)
অপুলেন্স ব্যাংককে সবচেয়ে লাক্সারি এবং সুন্দর পরিবেশে ডিনার ক্রুজ আয়োজন করে থাকে। আইকনসিয়াম থেকে শুরু করে ব্যাংককের কিছু দর্শনিক স্পট ঘুরে আবার আইকনসিয়ামেই ফিরে আসবে দুই ঘন্টার ভ্রমন শেষে। অন্যতম আকর্ষন হচ্ছে রামা ৩ ব্রীজ, যেটি থাইল্যান্ডের একটি আইকনিক ব্রীজ হিসেবেও পরিচিত। খাবার-দাবার আনলিমিটেড বুফেট তো রয়েছেই সেই সাথে অন্যান্য রিভার ক্রুজগুলোর মতই রাতের সৌন্দর্য এবং লাক্সারি শিপে ভ্রমন।
টিকেট মূল্য: ১৮০০ বাথ / ৫৭০০ টাকা

গেটইউরগাইড.কম থেকে নীচের দেওয়া লিংকে ক্লিক করে বুক করতে পারবেন।
পিকাপ পয়েন্ট এশিয়াটিক অথবা আইকন সিয়াম যেটিই হোক না কেন দুই/তিন ঘন্টা আগে চলে যাবেন। ছবি তোলা ও সময় কাটানোর জন্য এই দুইটি রিকমেন্ডেড প্লেস।
লোকেশন:
এশিয়াটিক দ্যা রিভার ফ্রন্ট: Google Map Link
আইকন সিয়াম: Google Map Link
আরও পড়ুন: ব্যাংকক শপিং গাইড
পোস্টটি কেমন লাগল জানাবেন এবং কোন প্রশ্ন থাকলে মন্তব্যে করতে পারেন।