koh-tao-beach-towkir-ahmed koh-tao-beach-towkir-ahmed

কোহ তাও আইল্যান্ড ভ্রমণের প্রয়োজনীয় তথ‍্য | থাইল্যান্ড ভ্রমন গাইড

গল্ফ অফ থাইল্যান্ডে যতগুলি সেরা আইল্যান্ডে রয়েছে তার মধ্যে একটি কোহ তাও আইল্যান্ড বা দ্বীপ।
এটি সুরাট থানি উপকূলরেখার পূর্বে, দুটি প্রতিবেশী দ্বীপ, কোহ ফাংগান এবং কোহ সামুই। কোহ তাও আনুষ্ঠানিকভাবে থাইল্যান্ডের সুরাত থানি প্রদেশের একটি উপ-জেলা, এবং ইংরেজিতে নামের অর্থ হল “কচ্ছপ দ্বীপ” সমুদ্রের কচ্ছপের বসবাসের সাথে দ্বীপের সংযোগের জন্য। কোহ ফাংগান থেকে দেখলে দ্বীপের আকৃতিটি কচ্ছপের মতো বলে মনে করা হয়। যদিও এগুলি অতীতের মতো প্রচুর পরিমাণে নয়, আজকাল, আপনি এখনও কিছু অঞ্চলে যেমন হাঙ্গর উপসাগরে সবুজ কচ্ছপ এবং হকসবিল কচ্ছপ খুঁজে পেতে পারেন।

কোহ তাও আইল্যান্ডে যোগাযোগ ব্যাবস্থা একটু কঠিন হওয়ায় অন্যান্য আইল্যান্ড গুলোর মত এখানে ভীড় থাকেনা তেমন। তবে যারা সময় নিয়ে থাইল্যান্ড ভ্রমন করতে আসেন তারা মূলত পাশের আইল্যান্ড গুলােও তাদের ভ্রমন পরিকল্পনার মধ‍্যে রাখেন যেমন কোহ সামুই – কোহ ফাংগান- কোহ তাও।

প্রতিবেশী দ্বীপ, কোহ ফাংগান এবং কোহ সামুই ব্যাকপ্যাকার পার্টির দৃশ্যে জনপ্রিয় তবে যারা একটু নিরিবিলি ও শান্ত পরিবেশ পছন্দ করেন, সাদা বালুকাময় সৈকত, ফিরোজা জল এবং উপসাগরের সুন্দর দৃশ্যগুলি খুঁজেন, তাহলে আপনি অবশ্যই আপনার থাইল্যান্ডের বাকেট তালিকায় কোহ তাও যুক্ত করতে পারেন

koh-tao-towkir-ahmed-blog

যেভাবে যাবেন

কোহ তাও যাওয়ার বেশ কয়েটি অপশন আছে আমি নীচে বর্ননা করছি। মূলত যারা কম সময় নিয়ে থাইল‍্যান্ড ভ্রমনে আসেন তারা কহ তাও বাকেট লিস্টে রাখেননা। যারা বেশী সময় নিয়ে আসেন তারা সাধারনত ব‍্যাংকক-ফুকেট-ফিফি-ক্রাবি-কোহ সামুই-কোহ ফাংগান-কহ তাও ব‍্যাংকক এভাবে প্লান করে থাকেন।

আরও পড়ুন: থাইল‍্যান্ডের প্রধান দর্শনীয় স্থানসমূহ

ব‍্যাংকক থেকে

ব‍্যাংকক থেকে কম সময়ে যাওয়ার উপায় হচ্ছে চোম্পন ফ্লাই করা, তার পর চোম্পন এয়ারপোর্ট থেকে কহ তাও যাওয়ার বাস এবং ফেরী রয়েছে। এছাড়া ব‍্যাংকক থেকে সরাসরি লম্ফ্রায়ার (Lomprayah) কোম্পানীর বাস যায় এবং এদের নিজেস্ব ফেরী রয়েছে। বাসে এয়ার থেকে তুলনামূলক খরচ কম এবং সময় লাগবে কম বেশী ১০ ঘন্টা এর মত।

আমি গিয়েছিলাম বাসে করে। থাই‍ল‍্যান্ডের বাস সার্ভিসগুলো আমাকে বরাবরই মূগ্ধ করে। সবকিছু নিয়ম কানুন এবং সঠিক ব‍্যাবস্থাপনার মধ‍্যেচলে। সময় বাচানোর জন‍্য আমি আগে থেকেই 12go.asia থেকে টিকেট কেটে নেই। থাইল‍্যান্ড সহ এশিয়াতে বাস/ট্রেনের টিকেট কাটার জন‍্য এটি বেশ ভাল একটি কোম্পানি। এমনকি আমি এদের সার্ভিস মালশিয়া, ভিয়েতনাম, ক‍্যাম্বডিয়া, শ্রীলংকা এবং ইন্ডিয়ার জন‍্যও নিয়েছিলাম।

কোম্পানিসময়ভাড়াবুকিং
Lomprayah৯ ঘন্টা। বাস+ফেরী১২৫০ বাথ/৪০০০ টাকা12go.asia
Montanatip১৫ ঘন্টা। বাস+ফেরী১৪৩০ বাথ/৪৫০০ টাকা12go.asia
আরও বিস্তারিত লিংকে দেওয়া ওয়েবসাইট থেকে সময় সূচী আপডেট ভাড়া দেখতে পারবেন।

ফুকেট থেকে

ফুকেট থেকে সরাসরি কোন সার্ভিস নেই। ফুকেট থেকে আসতে হবে সুরাত থানি তারপর সুরাত থানি থেকে কোহ তাও যাবার বাস এবং ফেরী রয়েছে

ক্রাবি থেকে

ক্রাবি থেকে (Lomprayah) কোম্পানীর সরাসরি বাস এবং ফেরী  রয়েছে। এছাড়া কোহ সামুই অথবা কো ফাংগান থেকে স্পীডবোট এবং ফেরী রয়েছে কোহ তাও আসার এবং সব কিছুর টিকেট 12go.asia থেকেই কাটতে পারবেন।

koh-tao-island-towkir-ahmed-blog

কোথায় থাকবেন

কোহ তাওতে থাকার জন‍্য বাজেট হোটেল থেকে শুরু করে লাক্সারি রিসোর্ট রয়েছে। তবে সিজন (নভেম্বর-মার্চ) ভেদে ভাড়া কম বেশী হয়ে থাকে। আমি এই হোটেলটি তে ছিলাম Simple Life Talay and Divers Resort তিন তারকা মানের এই হোটেলটির ভাড়া ছিল ৭৫০ বাথ/২৪০০ টাকা।

ফেরী জেটি থেকে ৫/৭ মিনিটের হাটার দূরত্ব এবং প্রাইম লোকেশন। এই ডিলটি আমি পেয়েছি এগোডা এর মাধ‍্যমে।

কি খাবেন

খাওয়া দাওয়ার জন‍্য প্রচুর অপশন রয়েছে তবে হালাল ফুড এই আইল‍্যান্ডে পাওয়া একটু কস্ট। বিকল্প হিসেবে সামুদ্রিক মাছ এবং ভেজিটেরিয়ান অপশন রয়েছে।

কিভাবে ঘুড়বেন

আইল‍্যান্ডে ঘুড়ার জন‍্য সবচেয়ে ভাল সহজ এবং কম খরচে চলাফেরা করার উপায় হচ্ছে বাইক/স্কুটার রেন্ট করা। এছাড়াও পাব্লিক ভ‍্যান (আমরা বাংলাদেশে যেটাকে লেগুনা বলি) বা মটর ট‍্যাক্সি নিয়েও ঘুড়াফেরা করতে পারবেন।  
সতর্কতা: কোহ তাও আইল‍্যান্ড পাহাড় ঘেড়া উচুনিচু রাস্তা, আপনি যদি স্কুটার চালানোতে এক্সপার্ট না হন বা পাহাড়ে চালানোর অভিজ্ঞতা না থাকে তাহলে স্কুটার রেন্ট না করাই ভাল। অনেকেই মনে করেন সাইকেল চালানো আর স্কুটার চালানো একই কথা আসলে তা নয়। তাই রেন্ট নেওয়ার আগে চিন্তা করে নিবেন।

কোথায় কোথায় ঘুড়বেন

১. জন সুয়ান ভিউপয়েন্ট (John-Suwan Viewpoint)

কোহ তাও-এর দক্ষিণতম প্রান্তে অবস্থিত, এটি দ্বীপের সবচেয়ে সুন্দর ভিউপয়েন্টগুলির মধ্যে একটি। উপরে যেতে হলে ১০-১৫ মিনিট হাইকিং করতে হবে। প্রবেশ মূল‍্য ৫০ বাথ জন প্রতি লাগবে এবং উপর থেকে নেইবার আইল‍্যান্ড গুলো দেখতে খুবই চমতকার।

২. ফ্রীডম বীচ (Freedom Beach)

জন সুয়ান ভিউপয়েন্ট থেকে বের হয়েই বাম দিকে এই বীচের অবস্থান। আপনি একটি দিক নির্দেশনা দেখতে পারবেন এবং ১০ মিনিট হাটলেই বীচে চলে যাবেন। বীচে একটি রেস্টুরেন্ট রয়েছে। এই বীচটি সম্ভবত প্রাইভেট বীচ। জন সুয়ান ভিউপয়েন্টর টিকেটর মধ‍্যে এটি ইনক্লুডেড।

freedom-beach-koh-tao-towkir

৩. হিন ওং বে তে স্নরকেলিং  (Snorkel at Hin Wong Bay)

এই জায়গাটি স্নরকেলিং এর জন‍্য সুন্দর একটি জায়গা। আপনি যদি কোহ তাও আইল‍্যান্ডে স্কুবা ডাইভিংয়ে আগ্রহী না হন এবং জলের নীচের বিস্ময়গুলি অন্বেষণ করতে চান তবে অবশ‍্যই হিন ওং বে-তে স্নরকেলিং করতে

যাবেন।এখানকার জল স্ফটিক স্বচ্ছ, দৃশ্যমানতা খবুই ভাল তাছাড়া প্রবাল চমৎকার অবস্থায় থাকে। তাছাড়া এটি সামুদ্রিক জীবন দেখার জন্য একটি দুর্দান্ত জায়গা। আপনি যদি ভাগ্যবান হন তবে আপনি উপসাগরে একটি দুটি হাঙ্গর  সাঁতার কাটতেও দেখতে পারেন।

৪. ডে ট্রিপ টু কোহ নাং ইউয়ান (Day Trip to Koh Nang Yuan)

কোহ নাং ইউয়ান কোহ তাও থেকে একটি কাছা কাছি ছোট আইল‍্যান্ড। এই আইল‍্যান্ডেটি এক্সপ্লোর করার জন‍্য ভাল উপায়  হচ্ছে ডে ট্রিপ প‍্যাকেজ নেওয়া। সমুদ্রে ঘুড়াঘুড়ি সহ  তিনটি দ্বীপের উপরে ভিউপয়েন্ট হাইকিং করে উঠা, ১৫-২০ মিনিট সময় লাগবে। এছাড়াও স্নরকেলিং থাকে ডে ট্রিপ প‍্যাকেজে। এই আইল‍্যান্ডের পানি নীল স্বচ্ছ এবং শান্ত থাকে সবসময়।

৫. হেডতিয়েন বীচ বা সার্ক বে Haadtien Beach)

কোহ তাও-এর দক্ষিণ-পূর্ব অংশে, হাদ থিয়েন নামে একটি সমুদ্র সৈকত রয়েছে, যেখানে নারকেল ও সারিবদ্ধ পামগাছগ। এটি বিশ্রামের জন্য একটি সুন্দর সৈকত। চাইলে এখানে স্নরকেল করতে পারেন তবে সমুদ্র সৈকত থেকে প্রায় 250 মিটার সাঁতার কাটতে হবে।

৬. সাই দিয়াং বীচ (Sai Daeng Beach)

এটি হেডতিয়েন বীচ বা সার্কবে এর পরেই। দুইটি রিসোর্ট পার হলেই দেখা মিলবে সাই দিয়াং বীচ এর।

৭. স্কুবা ডাইভিং (Scuba Diving)

স্কুবা ডাইভিং হচ্ছে পানির নীচে অক্সিজেন সিলিন্ডার নিয়ে সমুদ্র তলদেশ পর্যবেক্ষন করা। কোহ তাও আইল‍্যান্ডের জনপ্রিয় এক্টিভিটি হচ্ছে স্কুবা ডাইভিং এমনকি থাইল‍্যান্ডে স্কুবা ডাইভিং এর জন‍্য সবাই কোহ তাও কে পছন্দ করে থাকে। এখানে প্রায় প্রতিটা রিসোর্টই স্কুভা ডাইভিং অফার করে থাকে। প‍্যাকেজ ভেদে এক দিন, দুই দিন, তিন দিনের ডাইবিং কোর্স ও কোর্স শেষে সার্টিফিকেটের ব‍্যাবস্থা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *